সংরক্ষিত নারী আসনের ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করছেন
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুস্তম আলী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রুস্তম আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। শনিবার মিলন বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে খোরশেদ আলী বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার তিনি ছোটখাটো সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন; কিন্তু এবার আর তাকে বাঁচানো গেল না।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে তিনি জানান।
রাণীশংকৈল থানার এসআই মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বৃদ্ধকে হাসপাতালে নেওয়া হলেও সেখানে তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট