ঈদে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল যুবকের
নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি মোল্যা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেলে থাকা তার সহপাঠী দুজন আহত হয়েছেন। মারাত্মক আহত রোমানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত রাব্বি মোল্লা পৌরসভার রঘুনাথপুর গ্রামের পান্নু মোল্লার ছেলে এবং আহতরা একই গ্রামের মোশারফ মোল্যার ছেলে রোমান মোল্লা (১৬), রাকু বিশ্বাসের ছেলে রোহান বিশ্বাস (১৪)।
শনিবার (২১ মার্চ) আড়াইটার দিকে উপজেলার ধোন্দা এলাকার নড়াইল-মাগুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাব্বি তার সহপাঠীদের নিয়ে ঈদের নামাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে নড়াইল-মাগুরা সড়কে ঘুরতে বের হন। আড়াইটার দিকে মাগুরা সড়ক থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন।
সড়কের নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধুন্দা গ্রামের কাজী বাড়ি মসজিদের সামনে এলে হঠাৎ সামনে থেকে আর একটি মোটরসাইকেল পাশ দিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। গাড়ি পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক রাব্বি, মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
এবং আহত রোমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, তারা ঠিকঠাক মোটরসাইকেল চালাতে পারে না। নিজেরাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কমেন্ট