বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার : প্রধানমন্ত্রী
মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর মধ্যবাড্ডা ইউলুপ ব্রিজে সিএনজির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
হাসপাতালে উপস্থিত প্রত্যক্ষদর্শী জানান, মধ্যবাড্ডা ইউলুপের ব্রিজে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
কমেন্ট