বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার : প্রধানমন্ত্রী
রাস্তা পারাপারের সময় অটোভ্যানের চাপায় শিশু নিহত
ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় অটোভ্যানের চাপায় তাজিম শেখ (৬) নামের একটি শিশু নিহত হয়েছে।তাজিম ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের মামুন শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১এপ্রিল) দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় একটি অটোভ্যানের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক ভৌমিক ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।’
কমেন্ট