টঙ্গীতে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

টঙ্গীতে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

গাজীপুরের টঙ্গীতে সড়ক ও মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। টঙ্গী স্টেশন রোড ও কলেজ গেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীতে অভিযান শুরু হয়।

জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় প্রথমে টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়।


এ সময় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়।
অভিযান চলাকালে সড়কের ওপর স্থাপিত বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করে তোলা হয়। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান শুরু হয়।


সেখানে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে, যাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন হয়।
টঙ্গী স্টেশন রোডে অভিযান চলাকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা সাংবাদিকদের বলেন, গাজীপুর মহানগরীর যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে একযোগে একাধিক স্থানে উচ্ছেদ অভিযান চলছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

 

চাঁদা তুলে বেহাল সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী পরবর্তী

চাঁদা তুলে বেহাল সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী

কমেন্ট