প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী
মৌলভীবাজারে মজুদ ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাকপয়েন্টে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এর আগে তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে জানিয়েছিল প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিরা।
তবে অভিযানের সময় দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইউএনও সাবরিনা আক্তার জানান, অবৈধভাবে মজুদ করা প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে জানান তিনি।
কমেন্ট