মুক্তিযোদ্ধা গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ
চিলমারীতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে অবস্থিত ঐতিহ্যবাহী গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে অবসরপ্রাপ্ত আটজন শিক্ষক-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কলেজ অডিটোরিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সঙ্গে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ। কলেজটিতে কর্মরত আটজন শিক্ষক-কর্মচারী বিভিন্ন সময়ে বিধি মোতাবেক কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেছেন। মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে তাদের বিদায় দেওয়া হয়।
বিদায়ীরা হলেন- সাবেক অধ্যক্ষ মো. জাকির হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রবীন্দ্র নাথ দাস, হিসাববিজ্ঞান বিভাগের মো. খলিলুর রহমান, ইতিহাস বিভাগের মো. আবুল কালাম আজাদ, ইসলামের ইতিহাস বিভাগের এটিএম জাকির হোসেন মন্ডল, সহকারী গ্রন্থাগারিক বেগম লুৎফুন্নাহার, প্রধান অফিস সহকারী শহিদুল ইসলাম ও হিসাব সহকারী আবু তারিক।
গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাছিমা রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ চিলমারী জোনাল অফিসের ডিজিএম মো. ফকরুদ্দিন, চিলমারী মডেল থানার উপ-পরিদর্শক মাহফুজার রহমান হিরা প্রমুখ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য গোলাম হাবিব। সহকারী অধ্যাপক আ. রহমান রতনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক আ. আজিজ, সুশিল চন্দ্র সাহা, মামুনুর রশিদ, গোলাম মাহবুব, মিজানুর রহমান, শিক্ষার্থী রওনক রহমান রোশনী প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহারসহ বিদায় জানানো হয়।
কমেন্ট