বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে তারা: প্রধানমন্ত্রী
চারঘাটে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক শ্রমিক।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে রাজশাহী শহরের পঞ্চবটি এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানায় নিহতদের পরিবার।
নিহতরা হলেন- শিমুল (২৮) ও নাসির (৩০)। তারা উভয়েই শলুয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বাসিন্দা। আহত শাহাদাত (৩৬) একই এলাকার ইউসুফ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাদাত আলী স্যানিটারি কাজের হেডমিস্ত্রি হিসেবে বিভিন্ন এলাকায় পাইপলাইন স্থাপনের কাজ করতেন। শিমুল ও নাসির তার সহকারী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার ভোরে তারা কাজের উদ্দেশ্যে রাজশাহী শহরে যান।
কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযোগ হয়ে (শর্টসার্কিট) ঘটনাস্থলেই শিমুল ও নাসির বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যান। এ সময় শাহাদাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মোহাম্মদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কমেন্ট