বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে: প্রধানমন্ত্রী
সিংড়ায় ধান কাটতে গিয়ে চাল-পানি খেয়ে ৮ শ্রমিক অসুস্থ
নাটোরের সিংড়ায় ধান কাটতে গিয়ে পুরোনো চাল ও পানি খেয়ে আটজন শ্রমিক অসুস্থ হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের আব্বাস আলীর জমিতে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও শ্রমিক সূত্রে জানা গেছে, আব্বাস আলীর জমিতে একই গ্রামের ১৫ জন শ্রমিক ধান কাটতে যান। কাজের ফাঁকে পিপাসা পেলে ওই কৃষকের বাড়ি থেকে দেওয়া পুরোনো চাল ও পানি পান করেন তারা। এতে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অসুস্থ শ্রমিকরা হলেন- গাড়াবাড়ি গ্রামের আনোয়ার হোসেন (৩০), আজাদ (৪০), রমিজুল ইসলাম (৩৮), ইয়াছিন আলী (২৫), ইউসুফ আলী (২৬), হাসেম আলী (২৪), মনির হোসেন (২৫) ও আবু বক্কর সিদ্দিক (২৬)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন বলেন, অনেক পুরোনো ও ধুলোবালি মিশ্রিত চাল খেয়ে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। আটজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং আপাতত সবাই শঙ্কামুক্ত।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, হয়তো চালের সঙ্গে অন্য কিছু মিশ্রিত ছিল। শুধু পুরোনো চাল খেয়ে অসুস্থ হওয়ার কথা নয়।
কমেন্ট