আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে ১ কোটি ২৩ লাখ কোরবানিযোগ্য পশু আছে : প্রাণিসম্পদমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে শালা-দুলাভাই। রবিবার সকালে ৬টার দিকে উপজেলার বেনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আলম জিসান (২৭) এবং মাক্তাপুর (আজিপুর) গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন (১৭)।
তারা সম্পর্কে শালা-দুলাভাই, নিহত জিসান নওগাঁ দুদক কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং সোহাগ স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবারে সকাল পৌনে ৬টার দিকে নাচোলের বেনিপুর নামক স্থানে নাচোল থেকে ধানসুড়ার দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধানসুড়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাই আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে গেলে পুলিশ ট্রাকটি জব্দ করে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোল চন্দ্র দেবনাথ বলেন, ‘জিসান ছুটিতে নাচোলে শ্বশুরবাড়ি বেড়িয়ে কর্মস্থলে ফিরছিলেন। সোহাগ দুলাভাইকে ধানসুড়া মোড় হয়ে আড্ডা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হলে দুর্ঘটনায় দুজনই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।’
কমেন্ট