প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
জামালপুরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে সোহেল (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বৃষ্টি শুরুর আগে প্রচণ্ড বাতাস ও বজ্রপাত শুরু হয়।
এ সময় বাড়ির পাশে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতের আঘাতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বজ্রাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
কমেন্ট