প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
গফরগাঁওয়ে এক রাতে ৩ কৃষকের ৮ গরু চুরি, আতঙ্কে খামারিরা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক রাতেই তিন কৃষকের মোট আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত শেষ রাতে উপজেলার ধামাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ধামাইল পশ্চিমপাড়া গ্রামের কৃষক মোস্তাফার বাড়ির ফটক ও গোয়ালঘরের তালা কেটে একটি চোর চক্র দুটি বড় ষাঁড় গরু এবং ছয় মাসের বাচ্চা পেটে একটি গাভী মাহেন্দ্র ভ্যানে তুলে নিয়ে যায়। সকালে তালা ভাঙা দেখে তিনি গরু চুরির বিষয়টি জানতে পারেন।
একই রাতে একই এলাকার অপর কৃষক বকুল মিয়ার একটি পাঁচ মাসের বাচ্চা পেটে গাভী ও একটি বড় ষাঁড় গরু চুরি হয়।পাশাপাশি কৃষক মাহতাব উদ্দিনের প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের দুটি ষাঁড় গরুও নিয়ে যায় চোরের দল।
আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তাফা বলেন, ‘চোরের দল আমাকে পঙ্গু করে দিয়েছে।
এত দামি গরুগুলো নিয়ে গেছে।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট