দেশের প্রয়োজনে মাঠে ছিল সেনা সদস্যরা, এখন ব্যারাকে ফিরছে সেনারা : সেনাপ্রধান
সুন্দরবনে ২৪ ঘণ্টায় ১৮ জেলে অপহরণ
গত ২৪ ঘণ্টার ব্যবধানে সুন্দরবনে আরো ৬ জেলে অপহরণের শিকার হয়েছেন দস্যুদের হাতে। বুধবার (২০ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাগরদীপ ছাপড়াখালী এলাকার নদী থেকে অস্ত্রের মুখে ওই জেলেদের অপহরণ করে দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।
অপহৃত জেলেদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের দুই ভাই হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান (৪০) এবং পাথরঘাটার পদ্মাস্লুইস গ্রামের হাসিব (২১)। এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে সুন্দরবনের ফুসফুসের চর এলাকা থেকে এই জাহাঙ্গীর বাহিনী ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
সুন্দরবন সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমানে জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের দস্যু বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী দল।
অস্ত্রশস্ত্র ও সদস্য সংখ্যায় এগিয়ে থাকায় তারা জেলে ও মৌয়ালদের কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে।
শরণখোলা উপজেলার রাজাপুর এলাকার অপহৃত জেলেদের মহাজন জানান, রাত ১২টার দিকে ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হানা দেয় দস্যুরা। এ সময় অস্ত্রের মুখে ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। একের পর এক অপহরণের ঘটনায় জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অনেকেই দস্যু আতঙ্কে বনে যেতে ভয় পাচ্ছেন। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন জেলে ও ব্যবসায়ীরা। মুক্তিপণের টাকা দিতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়ছেন। সুন্দরবন দস্যুমুক্ত করতে পূর্বের মতো র্যাবের অভিযান চালানোর দাবি জানিয়েছেন জেলে-মহাজনরা।
আরো পড়ুন
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, এক দিন আগে ১২ জেলে অপহৃত হয়েছেন, যাদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
এরই মধ্যে আবারও ৬ জেলেকে অপহরণ করেছে জাহাঙ্গীর বাহিনী। এতে জেলেরা চরম আতঙ্কে রয়েছেন। তবে জেলেদের নিরাপত্তায় বন বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।
কমেন্ট