বরিশালে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু

বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রাঘাতে পানবরজের দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। আহত শ্রমিকের নাম গোপাল সরকার (৪০)। তিনি দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে।


স্থানীয়রা জানায়, মৃত ও আহত শ্রমিকরা ভীমেরপাড় এলাকার একটি পানবরজে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আর গোপাল গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাদের গৌরনদী উপজেলা হাসপাতালে নেয়।

 
গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানিয়েছেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর একজনকে আহত অবস্থায় আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

সুন্দরবনে ২৪ ঘণ্টায় ১৮ জেলে অপহরণ পরবর্তী

সুন্দরবনে ২৪ ঘণ্টায় ১৮ জেলে অপহরণ

কমেন্ট