সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী
মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পুরাতন মচমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, এদিন বিকেল সাড়ে ৩টায় পুরাতন মটমুড়া গ্রামে একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলার সময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত ঘটলে গুরুতর আহত হয় আলী হোসেন।
তাকে উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমেন্ট