ঈশ্বরগঞ্জে বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জে বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বসুন্ধরা রোডের একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও নকল কসমেটিকসামগ্রী উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই বাসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর শহরের বসুন্ধরা রোডের একটি বাসায় রাজু আহমেদ (৩৩) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিস্ফোরক দ্রব্য (আতশবাজি) ও নকল কসমেটিক সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা তথ্য প্রাপ্তি সাপেক্ষে অভিযান চালিয়ে বাসাটি থেকে দুই কার্টন বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ নকল কসমেটিকস উদ্ধার করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ নম্বর ধারা অনুযায়ী বিস্ফোরক দ্রব্য মজুদ ও বিক্রি এবং নকল কসমেটিকস পণ্য সামগ্রী দিয়ে ব্যবসা পরিচালনার দায়ে রাজু আহমেদকে এ অর্থদন্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস, থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রাম প্রসাদ পাল,উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তার প্রমুখ।

 

ঋণ নেওয়ার স্ট্যাম্প হাতিয়ে নিতে হত্যা করা হয় মা-মেয়েকে : পুলিশ পরবর্তী

ঋণ নেওয়ার স্ট্যাম্প হাতিয়ে নিতে হত্যা করা হয় মা-মেয়েকে : পুলিশ

কমেন্ট