হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী যুবক নিহত
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (২৫) নামের এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস উপজেলার শোলাপ্রতিমা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেরদৌস অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে তার অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
পরে গুরুতর আহত অবস্থায় ফেরদৌসকে স্থানীয়রা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
কমেন্ট