আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে: প্রধানমন্ত্রী
শ্যামনগরে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রাঘাতে খায়রুন্নেছা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খায়রুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কাজ করছিলেন খায়রুন্নেছা। এ সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কমেন্ট