রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জাহানারা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে মটমুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মৃত জাহানারা খাতুন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত শামসুল আলীর স্ত্রী।

 
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।


সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজান আলী বলেন, জাহানারা খাতুন মেয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

খানাখন্দে ভরা সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ পরবর্তী

খানাখন্দে ভরা সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

কমেন্ট