ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
৫ আগস্ট বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের কার্যক্রম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকায় এদিন বন্দরের ব্যবসায়িক কার্যক্রমও স্থগিত থাকবে।
মঙ্গলবার (৪ আগস্ট) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির কারণে ৫ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্দরের ব্যাবসায়িক কার্যক্রমও স্থগিত থাকবে।
তবে ছুটি শেষে ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।
এদিকে, কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগেই জানানো হয়েছে। ছুটির দিনে যাতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের।
কমেন্ট