শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
মাদারীপুরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১
মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো এক কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুর সরদারের বড় মেয়ে জান্নাতুল (১৩) ও তার খালাতো বোন আতিকা (১৩)।
স্থানীয় সূত্র জানায়, শনিবার আজিজুর সরদারের মেয়ে তার নানাবাড়ি পাঁচ্চর ইউনিয়নে বেড়াতে যায়। পরে খালাতো বোন আতিকা ও লাবিবাকে (১২) সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে সে।
একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে চলে গেলে জান্নাতুল ও আতিকা পানিতে তলিয়ে যায়। এ সময় লাবিবাও পানিতে হাবুডুবু খেতে থাকে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ও আতিকাকে মৃত ঘোষণা করেন। অপর কিশোরী লাবিবাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুই কিশোরীর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
কমেন্ট