কালিয়াকৈরে চাচির মুখ ঝলসে দেওয়ার অভিযোগ

কালিয়াকৈরে চাচির মুখ ঝলসে দেওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে চাচি রাশেদা বেগমের মুখ ও ঘাড়ে ফুটন্ত গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে।  ওই ঘটনায় সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাশেদার স্বামী  নুরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত রাশেদা বেগম (৪০) বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি রামচন্দ্রপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগমের সঙ্গে তার ভাতিজার স্ত্রী তানিয়া আক্তারের পারিবারিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার রাত ৯টার দিকে তানিয়ার সঙ্গে চাচী রাশেদা বেগমের কথা-কাটাকাটির একপর্যায়ে তানিয়া রান্নাঘর থেকে শুকনা মরিচ মেশানো ফুটন্ত পানি এনে রাশেদার মুখ ও ঘাড়ে ঢেলে দেন।  এতে রাশেদার মুখ, গলা ও শরীরের ডান পাশ ঝলসে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রাশেদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) শহিদুল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে ভারি বর্ষণ, সড়কে কোমর সমান পানি পরবর্তী

চট্টগ্রামে ভারি বর্ষণ, সড়কে কোমর সমান পানি

কমেন্ট