জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত

জামালপুরের মাদারগঞ্জে পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণে নূরনবী ফকির (৩৫) নামের এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জোনাইল বাজারের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।


নিহত নূরনবী ফকির জোনাইল পক্ষীমারী এলাকার মতি ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নূরনবী তাঁর ওয়ার্কশপে একটি পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটছিলেন। এ সময় ড্রামের ভেতরে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।


পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘কেমিক্যালের ড্রামের ভেতরে গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে। ড্রামের মুখ কাটার সময় বিস্ফোরণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।’

 

বগুড়ায় নির্মীয়মাণ ড্রেনের ভেতর মিলল ৩৩৪ রাউন্ড গুলি পরবর্তী

বগুড়ায় নির্মীয়মাণ ড্রেনের ভেতর মিলল ৩৩৪ রাউন্ড গুলি

কমেন্ট