দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনায় তারা আহত হন।

সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে হিরা মিয়া (২৮) ও রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্বশ্বর গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে সফিউর রহমান শুভ (২৩)।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক হিরা ও শুভ আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। হিরা ও শুভর অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার লাশ স্বজনরা নিজ নিজ বাড়িতে নেন এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত পরবর্তী

জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত

কমেন্ট