আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে আহত

আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে আহত

টেকনাফে নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ শিকারের সময় আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়েছেন ইদ্রিস নামে এক বাংলাদেশি জেলে। তিনি টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা। তার ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে। খবর পেয়ে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়।

সোমবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার জেলে সমিতির সভাপতি জাহিদ জানান, নদীতে আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দেয়। পাশাপাশি তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে স্থানীয় জেলে ইদ্রিসের পায়ে গুলি লাগে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী জানান, এক জেলের পায়ে গুলি লাগার বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে নদীর পানি কমলেও কাটেনি দুর্ভোগ পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জে নদীর পানি কমলেও কাটেনি দুর্ভোগ

কমেন্ট