কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে কলেজছাত্রী নিখোঁজ, মুক্তিপণ দাবি

কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে কলেজছাত্রী নিখোঁজ, মুক্তিপণ দাবি

চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর এলাকা থেকে কলেজে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হওয়ার পর মিথিলা নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।

তিনি বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।


নিখোঁজের পর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে পরিবার।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম কালের কণ্ঠকে বলেন, শিক্ষার্থী মিথিলা নিখোঁজের জিডি হওয়ার পর থেকেই পুলিশ মাঠে নেমেছে। মুক্তিপণের দাবির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।


খুব দ্রুতই নিখোঁজ ছাত্রীকে উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন কলেজের ইউনিফর্ম পরে বাসা থেকে বের হন মিথিলা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।

 

নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু পরবর্তী

নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

কমেন্ট