আপনাদের সতর্ক থাকতে হবে , স্বৈরাচার ও গুপ্ত আবারও এক হয়েছে : প্রধানমন্ত্রী
বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার
বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দাড়িয়াল ইউনিয়নের নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ঢাকার শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ছাত্রীকে উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কমেন্ট