হাসপাতালে শিশু ধর্ষণ, ১৯ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হাসপাতালে শিশু ধর্ষণ, ১৯ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটের বালাগঞ্জ উপজেলা হাসপাতালে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমেল খাঁ বালাগঞ্জ উপজেলার গোপক গ্রামের তইমুজ খাঁর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৫ নভেম্বর রাতে বালাগঞ্জ উপজেলা হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করেন সুমেল খাঁ। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মোস্তাক আহমদ। তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমেল খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


’

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা পরবর্তী

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

কমেন্ট