আশুলিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল দেশি অস্ত্র ও গুলিসহ ৪ জন আটক

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল দেশি অস্ত্র ও গুলিসহ ৪ জন আটক

আশুলিয়ায় একটি বাংলো বাড়িতে অভিযান চালিয়ে বিপুল দেশি অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে র‍্যাব।

আটককৃতদের মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে বিকেল থেকে আশুলিয়ার গাজীরচট এলাকার চিহ্নিত ভুমিদস্যু এম এ মতিনের বাংলো বাড়িতে আট ঘণ্টা ধরে চলে এই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন  র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলোতে অভিযান চালানো হয়।

এ সময় কৌশলে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে চারজন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল দেশি অস্ত্রসহ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পীরগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার পরবর্তী

পীরগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার

কমেন্ট