আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
হাতিরঝিলে ইস্পাহানী স্কুলে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা
ডিএমপি বলছে, ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ফ্লাই ওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তা বিস্ফোরিত হয়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজধানীর হাতিরঝিল এলাকায় ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৮টার কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৭টা ৫০ মিনিটে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডিএমপি বলছে, ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ফ্লাই ওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তা বিস্ফোরিত হয়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এরআগে গতকাল সোমবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেওয়া হয়ৈছে বাসে আগুনও।
কমেন্ট