জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ
গাজীপুরে বোমা তৈরির সরঞ্জামসহ ৩ আ. লীগ নেতা আটক
গাজীপুর পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে পেট্রলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।
গতকাল বুধবার (১২ নভেম্বর) রাতে সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা নাশতার সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন— সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বানিয়ারচালা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নোমান আহম্মেদ (২৪), ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক একই গ্রামের বাবুল হোসেনের ছেলে আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মোতালেব শেখের ছেলে রাসেল আহম্মেদ (৩২)।
পুলিশ জানায়, বানিয়ারচালার একটি নির্জন স্থানে বসে ওই তিনজন পেট্রলবোমা তৈরি করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ঘেরাও করে পুলিশে খবর দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে একটি মাছের খামারের পাশ থেকে পুলিশ তাদের আটক করে।
এ সময়ে তাদের কাছ থেকে পেট্রল, বোতল ও পাইপসহ পেট্রলবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রোলবোমা তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশ তাদের আটক করেছে।’
কমেন্ট