পে স্কেলসহ ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জ সদর থানার করা মাদক মামলায় আ. জলিল (৩৫) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আ. জলিল (৩৫) শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. মহিউদ্দিন সরদারের ছেলে।
তবে রায় ঘোষণার সময়ে তিনি পলাতক ছিলেন।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২০২৪ সালের ৪ মার্চ নারায়ণগঞ্জের বঙ্গববন্ধু সড়কের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে আ. জলিলকে ব্যাব-১১ গ্রেপ্তার করে। এ সময় তাকে তল্লাশি চালিয়ে ৩৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তিনি ফেনসিডিল কেনাবেচা করতেন।
’
তিনি আর জানান, ‘পরে এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।’
কমেন্ট