সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা গ্রেফতার
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, বুলবুল ঢাকা-খুলনা মহাসড়কে হাজার হাজার লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে অবরোধ করে গাছ ফেলে অগ্নিসংযোগ করেছিলেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় সন্ত্রাসীবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
তিনি আরও বলেন, বুলবুলকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মানব পাচার মামলায় লিমাস শেখ নামের একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট