মূল্যস্ফীতি, দুর্নীতি, রিজার্ভের সংকট ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী
জাল টাকায় পণ্য ক্রয়ের সময় আটক, একে একে বের হলো যত নোট
কাউখালীতে বাজার থেকে জাল টাকাসহ ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হাটের দিন সকালে উপজেলার কাউখালী বাজারে তাকে আটক করা হয়।
আটক রিয়াদ (৩১) চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরমনাই গ্রামের মৃত শেখ মোহাম্মদ ইসহাকের ছেলে। তার কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকাসহ মোট ২২০০০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন ক্রেতা সেজে জাল টাকার বিনিময়ে মালপত্র ক্রয় করছিল একটি চক্র— স্থানীয় ব্যবসায়ীদের এমন অভিযোগের ভিত্তিতে বাজার ইজারাদারসহ ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
কাউখালী বাজারের ইজারাদার আব্দুল জানান, সাপ্তাহিক হাটের দিন সকাল থেকে সাধারণ পাহাড়িরা কাঁচামালসহ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। দীর্ঘদিন ধরে পাইকারি ক্রেতা সেজে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছিল এসব চক্র। জাল টাকার খপ্পরে পড়ে অনেক সাধারণ পাহাড়ি সর্বস্ব হারিয়েছে।
সবজি ব্যবসায়ী সুমন জানান, জাল টাকা ছড়ানোর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এসব সিন্ডিকেট ধরতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছিলাম। কিন্তু জাল টাকার কারবারিদের ধরতে পারছিলাম না। আজ সকালে এক পাহাড়ি আমার দোকানে কাঁচামাল কিনতে এলে জাল টাকা শনাক্ত হয়। পরে তাকে সঙ্গে নিয়ে ওই জাল টাকা কারবারিকে ধরতে সক্ষম হই।
কাউখালী থানার ওসি এনাসুল হক চৌধুরী জানান, জাল টাকাসহ আটকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
কমেন্ট