ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ গ্রেপ্তার ৪
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ মহেশপুর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অটকদের মধ্যে একজন সদর, একজন হরিণাকুণ্ডু একজন কালীগঞ্জ ও একজন মহেশপুর উপজেলার বাসিন্দা।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টে আটক হওয়া চারজনই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট