নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র-মাদকসহ আটক ১

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র-মাদকসহ আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লার গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফাইটার মনিরকে আটক করলে তার দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সিসি ক্যামেরা, কম্পিউটার জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।


তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ পরবর্তী

দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

কমেন্ট