চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খালেদ গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খালেদ গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক মো. খালেদ মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে খালেদ মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুইটি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, আসামি খালেদ মাসুদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র-মাদকসহ আটক ১ পরবর্তী

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র-মাদকসহ আটক ১

কমেন্ট