আবুল খায়ের স্টিল মিল লুটের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ

আবুল খায়ের স্টিল মিল লুটের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান একেএস স্টিল কারখানায় লুটের চেষ্টা, অফিস ভাঙচুর ও প্রহরীকে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. রাজিব ওরফে বাইল্যা (৩৫), মো. রাজু (৩০), মান্না (৩৩), রবিউল হোসেন (৩৩), মো. বাছা মিয়া (২৩), মো. ইমন-১ (২৩), সুমন (১৮), ইমন-২ (২০), রকিব (২০), মো. ফারুকসহ (২২) অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, কারখানার একজন নিরাপত্তাকর্মী এ মামলা করেছেন।

 
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল স্ক্র্যাপ লোহা ও রড লুটের চেষ্টা চালায়। এ সময় নৈশপ্রহরী ক্ষতেন ত্রিপুরা এবং অফিস স্টাফ আব্দুল মোতালেবসহ কয়েকজন শ্রমিককে পিটিয়ে আহত করে ডাকাতরা। একই সময় অফিস ও গেটেও ভাঙচুর করা হয়। তবে কারখানার নৈশপ্রহরীরা মাইকে ডাকাত প্রতিরোধের আহ্বান জানান।


তখন স্থানীয় বাসিন্দারা (নারী ও পুরুষ) এগিয়ে আসায় ডাকাতরা পিছু হটে।
আবুল খায়ের গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও এইচআর অ্যাডমিন ইনচার্জ ইমরুল কাদের ভূঁইয়া বলেন, ‘সংঘবদ্ধ অস্ত্রধারী একটি ডাকাত দল কারখানায় লুটপাটের চেষ্টা চালায়। এ সময় মিলের শ্রমিকরা এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারা এগিয়ে আসে, ফলে ডাকাতরা পালিয়ে যায়।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের পক্ষে এক নিরাপত্তা কর্মী বাদী হয়ে থানায় মামলাটি  করেছেন।

কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানায় লিখিত অভিযোগ পরবর্তী

কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানায় লিখিত অভিযোগ

কমেন্ট