প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী
গভীর সাগরে মাছ ধরার ট্রলারে হামলা, আহত ৪ ও নিখোঁজ ২ জেলে
বঙ্গোপসাগরে জেলে বহরে হামলা, মারপিটের কারণে ৪ জেলে আহত হয়েছেন। এ ঘটনায় সাগরে পড়ে নিখোঁজ রয়েছেন দুই জেলে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ৯টায় পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে আঠার বাম এলাকায়।
জানা গেছে, আহত ৪ জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। জেলে ও ট্রলার মলিকের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।
হামলার শিকার এফবি মায়ের দোয়া নামক ট্রলারের মালিক মো. মনির আকন আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জানান, তারা সাগরে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করার মুহূর্তে বাণিজ্যিক মাছধারার তিনটি ট্রলিং জাহাজ তাদের ঘিরে ধরে। লোহার পাইপ ও ধারাল অস্ত্র দিয়ে তারা তাদের ওপর হামলা করে।
লোহার টুকরা ও পাথর নিক্ষেপ করে। এ সময় হিরু (৪০) ও মো. জশিম (৩২) নামের দুই জেলে সাগরে ছিটকে পড়েন। তাদের বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।
তিনি আরো জানান, হামলায় আহত আমির হোসেন (৪০), কবির (৩৮), ইব্রহিম (৪০) ও বাবুকে (২৩) চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করা হযেছে।
সাগরে পাতা প্রায় সাড়ে ৪ হাজার ফুট জাল কেটে নিয়ে গেছে তারা।
জেলে বহরে হামলায় অংশগ্রহণকারী ট্রলিং জাহাজের নাম এফবি মুন্না, এফবি মক্কা মদিনা, ও এফবি জায়েন খান। তাদের মালিকেদের বাড়ি বাগেরহাট জেলার রায়েন্দা এলাকায় বলে ফিরে আসা জেলেরা দাবি করেন।
পাথরঘাটা থানার ওসি মংচেনলা কালের কণ্ঠকে জানান, হামলার শিকার জেলে থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন তাদের লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে।
কমেন্ট