নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, আটক ৫
যশোরের কেশবপুরে ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে র্যাব-৬। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পাজিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা দুধ তৈরির পণ্য আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় আটকরা হলেন পাজিয়া গ্রামের স্বপন ঘোষ (৫৮), রাম প্রসাদ ঘোষ (২৯), বুদ্ধদেব ঘোষ (২৮), অরুপ ঘোষ (২৭) এবং পার্থ ঘোষ (১৯)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে কৃত্রিম দুধ তৈরির কার্যক্রম চলছিল বলে সন্দেহ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন রাসায়নিক উপাদান ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরি করে তা বাজারজাত করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোরের একটি দল পাজিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কারখানার ভেতর থেকে দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম, কাঁচামাল এবং প্রস্তুতকৃত দুধের নমুনা জব্দ করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, কেশবপুরে বিকেল ৪টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। এ সময় গুড়ো দুধ, তরল দুধ এবং দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়দের অনেকে জানান, গরুর দুধও কৃত্রিমভাবে তৈরি করা যায়—এ বিষয়টি তাদের কাছে নতুন।
তারা খাদ্যপণ্যে ভেজাল ও অবৈধ উৎপাদন বন্ধে এমন অভিযান নিয়মিত দাবি জানিয়েছেন।
কমেন্ট