সিগারেটের দাম নিয়ে হাতাহাতিতে চা দোকানির মৃত্যু, আটক ১

সিগারেটের দাম নিয়ে হাতাহাতিতে চা দোকানির মৃত্যু, আটক ১

রাজধানীর ভাটারা এলাকায় সিগারেটের দাম নিয়ে হাতাহাতিতে হানিফ মিজি (৫৬) নামে এক চা দোকনির মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাকিব (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে ভাটারার ১০০ ফিট সড়কে ওই ঘটনা ঘটে।

 
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১০০ ফিটে হোটেল দিবানিশির সামনে চা দোকানি হানিফের সঙ্গে সিগারেটের দাম নিয়ে রাকিবের বাগবিতণ্ডা হয়।


সেখান থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাস্তায় পড়ে যায় হানিফ মিজি। পরে সেখান থেকে উদ্ধার করে রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো বলেন, এই ঘটনায় নিহতের পরিবার ভাটারা থানায় মামলা করেছেন।


নিহত হানিফ মিজি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার করদি গ্রামের আব্দুল আজিজ মিজির ছেলে। বর্তমানে ভাটারা নূরেরচালা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

 

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

কমেন্ট