নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
খুলনায় পাওনাদারের ইটের আঘাতে চা দোকানির মৃত্যু
খুলনা জেলার রূপসায় ৪০০ টাকার না দেওয়ায় পাওনাদার আবুল খায়ের লস্করের ইটের আঘাতে এক চা দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এ ঘটনা ঘটে।
নিহত দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) আবুল কাশেম ঢালীর পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের দ্বীন ইসলামের কাছে ৪০০ টাকা পেতেন আবুল খায়ের লস্কর।
বেশ কয়েকবার টাকা চেয়েও না পেয়ে মঙ্গলবার বিকেল ৪টায় পুনরায় টকা চাইতে যান ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দ্বীন মোহাম্মদের চায়ের দোকানে। এ সময় প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে মাথায় বেধড়ক জখম করেন।
দ্বীন মোহাম্মদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যান।
স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে নিলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে খুমেক হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করা হয়। পরে খুলনা মেডিকেল কলজে হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে।
অভিযুক্ত আবুল খায়ের লস্করকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
কমেন্ট