প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী
স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে নেত্রকোনায় গৃহবধূর আত্মহত্যা
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে জোবেদা আক্তার (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পৌরসভার নল্লা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জোবেদা আক্তার ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জোবেদা আক্তার কিছুটা রাগী স্বভাবের ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে পরিবারের সবার অগোচরে নিজ ঘরের আড়ার (ধন্যা) সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে পড়েন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি থানায় নিয়ে আসে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
কমেন্ট