লাখাইয়ে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

লাখাইয়ে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের লাখাইয়ে দোকান বাকির টাকা পাওনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। হাঙ্গামাকারীদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার মুদি দোকান থেকে রসম আলী বাকিতে মালামাল ক্রয় করেন। সোমবার জালাল মিয়া তার পাওনা টাকা ফেরত চান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ব্যবসায়ী জালাল মিয়ার দাবি তিনি ১৮৫ টাকা পান; কিন্তু ক্রেতা রসম আলীর দাবি তার কাছে ৩০ টাকা পাওনা রয়েছে। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঠাকুরগাঁওয়ে তেলের পাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ পরবর্তী

ঠাকুরগাঁওয়ে তেলের পাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ

কমেন্ট