মাছের ড্রামে পাচারকালে বিপুল ইয়াবাসহ আটক ২

মাছের ড্রামে পাচারকালে বিপুল ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে মাছ বহনকারী মিনি পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- পিকআপচালক মো. ফিরোজ (৩৫) ও তার সহযোগী মো. ফয়সাল (২০)।


তারা উভয়েই টেকনাফ উপজেলার বাসিন্দা।
কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছবোঝাই মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে দায়িত্বরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় মাছের ড্রামের ভেতর কালো টেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা উদ্ধার করা হয়। পরে গণনা করে দেখা যায়, পোটলাগুলোর ভেতরে মোট ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা রয়েছে।


আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ করা ইয়াবাগুলো টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
বিজিবি অধিনায়ক আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

ফুটবল খেলার মাইকিং করা নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০০ পরবর্তী

ফুটবল খেলার মাইকিং করা নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০০

কমেন্ট