মুক্তিযোদ্ধা গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ
তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ, একই পাম্পে আবারো জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে দ্বিতীয়বারের মতো জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির মুন্সি।
অভিযান সূত্রে জানা যায়, পাম্পটিতে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে বুধবার অভিযান চালানো হয়।
ইউএনও জাকির মুন্সি বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে তেল বিক্রি কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ২৭ মার্চ একই পাম্পে ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
কমেন্ট