নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন আমরা পর্যায়ক্রমে করছি : প্রধানমন্ত্রী
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে মাটি খননের অভিযোগে এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এনএবি ভাটার মালিকের ছোট ভাই মো. আবাদান আলীর (৪১) বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানা যায়, এনএবি ভাটার মালিক মো. আজাদ হোসেন দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ভাটার পাশে অবৈধভাবে মাটি খনন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ অভিযান চালায়।
এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “লালপুরে কোনো অবৈধ কার্যক্রম চলতে দেওয়া হবে না।
অবৈধ মাটি খনন, ইমো হ্যাকিং ও মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কমেন্ট