নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন আমরা পর্যায়ক্রমে করছি : প্রধানমন্ত্রী
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছ। আজ সোমবার নগরের কোতোয়ালি থানা পুলিশের বিশেষ এক অভিযানে থানার বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম লালা ওরফে লালা মেথর (৪৩)। তিনি নগরের কোতোয়ালি থানার বান্ডেল রোড এলাকার সেবক কলোনির মেথর পট্টির বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার আসামি লালা দীর্ঘদিন ধরে পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার দুপুরে আসামি লালাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ২৫ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
কমেন্ট