বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে: প্রধানমন্ত্রী
পরিমাপে কম দেওয়ায় কালিয়াকৈরে ফিলিং স্টেশনকে জরিমানা
গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার খাড়াজোড়া এলাকায় অবস্থিত তুরাগ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রাথমিকভাবে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।
পাশাপাশি ফিলিং স্টেশনটির ওজন ও পরিমাপ মানদণ্ড লাইসেন্স নবায়ন না থাকায় তুরাগ ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ৪৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএসটিআই কর্মকর্তা মহিউদ্দিন ওয়ারেস, কালিয়াকৈর থানার উপপরিদর্শক রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার বলেন, ‘জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগের পাশাপাশি লাইসেন্স নবায়ন না থাকায় ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
’
কমেন্ট