বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারির অভিযোগে দুজনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা আব্দুল হাকিম (৪৮) এবং মৌড়াইল এলাকার বাসিন্দা কালু মিয়া (৩৮)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন-এর ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৩টি আসনের মোট ১১টি টিকিট উদ্ধার করা হয়।
রেলওয়ে থানা পুলিশ জানায়, টিকিট কালোবাজারি রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট